একটি দক্ষ, স্বাবলম্বী, ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএসএন-এর ৯টি মূল স্তম্ভ
১. প্রশিক্ষণ ও দক্ষতা
আধুনিক কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের প্রায়োগিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে প্রতিটি তরুণকে আত্মপ্রত্যয়ী ও সুনাগরিক হিসেবে রূপান্তর করা।
২. উদ্যোক্তা ও উৎপাদন
উদ্ভাবনী উদ্যোক্তা সৃষ্টি, টেকসই কর্মসংস্থান, গ্রিন এগ্রো ও দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে সবার জন্য একটি সুরক্ষিত, সমৃদ্ধ ও সুস্থজীবন নিশ্চিতকরণ।
৩. দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা
দরিদ্র দূরীকরণ, দেশব্যাপী সবুজ বৃক্ষরোপণ, পরিবেশ ও নাগরিক জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়ে নিবেদিতভাবে সামগ্রিক মানবকল্যাণ সাধন।
৪. বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা
উচ্চতর জ্ঞান-বিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রায়োগিক দখলের মাধ্যমে আধুনিক বিশ্বব্যবস্থায় একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে টিকে থাকা।
৫. সততা ও মাদকবিরোধী আন্দোলন
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক সততা ও ন্যায়বোধ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ-সুন্দর সমাজ গঠন।
৬. ইতিহাস ও ঐতিহ্য
আমাদের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে শেকড়ের সন্ধান এবং জাতীয় আত্মমর্যাদাবোধ জাগ্রতকরণ।
৭. প্রায়োগিক শিক্ষা
তত্ত্বের পাশাপাশি হাতে-কলমে বাস্তবমুখী বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি ও উদ্ভাবনী প্রায়োগিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা।
৮. সংহতি ও জাতীয় ঐক্য
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেকোনো জাতীয় সংকট ও দুর্যোগে পারস্পরিক ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একত্রিত করা।
৯. চিকিৎসা অধিকার ও হাসপাতাল
বেঁচে থাকার মৌলিক অধিকার হিসেবে প্রতিটি নাগরিকের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা।