Instructions: Please read each clause carefully and tick (✔) to indicate your agreement.(নির্দেশনা: অনুগ্রহ করে প্রতিটি শর্ত মনোযোগ সহকারে পড়ে সম্মত হলে টিক (✔️) প্রদান করুন)
I am a citizen of Bangladesh by birth and legally eligible to become a member of this platform. (আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং আইনগতভাবে এই প্ল্যাটফর্মে সদস্য হওয়ার যোগ্যতা রাখি)
I sincerely embrace the goals and objectives of BSN and commit to implementing them for the overall welfare of Bangladesh.(আমি বিএসএন-এর লক্ষ্য ও উদ্দেশ্য আন্তরিকভাবে ধারণ করে বাংলাদেশের সার্বিক কল্যাণে তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকব)
I agree to pay the prescribed monthly membership fee, and I understand that this fee is not an investment.(আমি নির্ধারিত মাসিক সদস্য ফি প্রদান করতে সম্মত এবং বুঝি যে এটি কোনো বিনিয়োগ নয়; সদস্যপদের মেয়াদবৃদ্ধি ছাড়া এর বিনিময়ে অন্য কোনো দাবি আমার থাকবে না)
I will properly utilize any allowance provided by BSN according to my position and responsibilities.(আমার অবস্থান অনুযায়ী বিএসএন কর্তৃক প্রদত্ত ভাতা আমি যথাযথ ও নির্ধারিত কাজে ব্যবহার করব)
I will support the members of my follower team when required and take overall responsibility for at least three (3) levels of followers under me.(আমি আমার অনুসারী দলের সদস্যদের প্রয়োজনে সহায়তা প্রদান করব এবং ন্যূনতম তিন (৩) স্তরের অনুসারীদের সার্বিক দায়িত্ব গ্রহণ করব)
I will always remain loyal to my referrer.(আমি আমার রেফারারের প্রতি সর্বদা অনুগত থাকব। আমার আনুগত্যে ঘাটতি দেখা দিলে রেফারার আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন এবং প্রয়োজনে সদস্যপদ বাতিলের সুপারিশ করতে পারবেন, যা আমি বিনা আপত্তিতে মেনে নেব)
If my referrer violates the Constitution, I will submit a complaint through the prescribed process.(আমার রেফারার গঠনতন্ত্র লঙ্ঘন করলে আমি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ দায়ের করব; প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করলে তা আনুগত্যের ঘাটতি হিসেবে গণ্য হবে)
I am obliged to participate in all trainings prescribed by BSN.(আমি বিএসএন কর্তৃক নির্ধারিত সকল প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বাধ্য থাকব এবং নির্ধারিত সময়ে সম্পন্ন না করলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেব)
I commit to participating in all BSN programs undertaken for state or national purposes.(রাষ্ট্রীয় প্রয়োজনে বিএসএন কর্তৃক গৃহীত সকল কর্মসূচিতে অংশগ্রহণে আমি অঙ্গীকারবদ্ধ)
I will maintain a cooperative attitude towards all members and will not consider anyone a competitor.(আমি সকল সদস্যের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখব এবং কাউকে প্রতিযোগী হিসেবে বিবেচনা করব না)
I declare that BSN will not be responsible for any personal relationship or transaction I have with any other member.(আমি অঙ্গীকার করছি যে, অন্য কোনো সদস্যের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক বা লেনদেনের জন্য বিএসএন কোনোভাবে দায়ী থাকবে না এবং এ বিষয়ে বিএসএনকে সম্পৃক্ত করা হবে না)
I will accept any decision taken by BSN even if it goes against my personal interests.(বিএসএন কর্তৃক গৃহীত যেকোনো সিদ্ধান্ত, তা আমার ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে গেলেও, সংগঠনের স্বার্থে হলে আমি তা মেনে নেব)
I confirm that all information provided is accurate, and I meet the following qualifications(আমি নিশ্চিত করছি যে, নিবন্ধন ফরমে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং নিম্নোক্ত শর্তগুলো আমি পূরণ করি):
Belief in the independence and sovereignty of Bangladesh(বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী)
Not involved in any organization or activity prohibited by the state(রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ কোনো সংগঠন বা কর্মকাণ্ডে জড়িত নই)
Respectful toward the opposite gender and free from drug addiction(বিপরীত লিঙ্গের প্রতি শ্রদ্ধাশীল এবং মাদকাসক্ত নই)
Not involved in violence, extortion, robbery, terrorism, usury, bribery, or corruption(সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস, সুদ, ঘুষ ও দুর্নীতিতে জড়িত নই)
Not convicted in any legitimate court case(কোনো বৈধ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি নই)
I confirm that I am not involved in any illegal or prohibited activity.(আমি নিশ্চিত করছি যে, আমি কোনো অবৈধ বা নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত নই এবং আমার ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য বিএসএন দায়ী থাকবে না)
I will unconditionally obey the responsible persons of any committee formed by BSN.(বিএসএন কর্তৃক গঠিত যেকোনো কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের প্রতি সংশ্লিষ্ট বিষয়ে আমি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করব)
I will abide by any amendments, revisions, additions, or removals to these terms.(সময়োপযোগী প্রয়োজন অনুযায়ী শর্তাবলির যেকোনো পরিবর্তন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন আমি মেনে নেব)
In the event of a final dispute or extreme situation, I will comply with the final decision of BSN.(কোনো চূড়ান্ত বিরোধ বা চরম পরিস্থিতির উদ্ভব হলে বিষয়টি বিএসএন-এর সর্বোচ্চ নেতা (সিএফ)-এর নিকট প্রেরিত হবে এবং তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত ও সকলের জন্য বাধ্যতামূলক হিসেবে আমি মেনে নেব)
If I violate any of the above terms, BSN reserves the right to cancel my membership.(উল্লিখিত কোনো শর্ত লঙ্ঘন করলে বিএসএন আমার সদস্যপদ বাতিল করার অধিকার সংরক্ষণ করে—এ বিষয়ে আমি সম্মত)
I have read, understood, and voluntarily agree to all the above terms without any external pressure.
(উপরোক্ত সকল শর্ত আমি মনোযোগ সহকারে পড়েছি, বুঝেছি এবং কোনো প্রকার প্ররোচনা ছাড়া স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি।)